মাঠে গরু চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩০
সিলেটের সময় ডেস্ক :
আজমিরীগঞ্জে মাঠে গরু চড়ানো নিয়ে সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। সোমবার দুপুর দুইটায় আজমিরীগঞ্জ উপজেলা কাকাইলছেও ইউনিয়নের মাহতাবপুর গ্রামের মৃত নজরুল মিয়া ছেলে লিটন মিয়া একই এলাকার মৃত আলী হায়দর মিয়ার ছেলে জালাল মিয়ার মধ্যে দু’ঘন্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানা গেছে, মাটে গরু চড়ানো কে কেন্দ্র করে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘন্টাব্যাপী সংঘর্ষে আনুমানিক নারী সহ ৩০ জন আহত হয়।
স্থানীয় মেম্বার নজু মিয়া জানান, সংঘর্ষের মূল কারণ এখনো পাইনি, শুনতে পেয়েছি লিটন মিয়া জালাল মিয়ার গরুকে মাঠ থেকে নিয়ে জবাই করে খেয়ে ফেলবে বলে হুমকি দেন। দুইদিন ধরেই হুমকি ধামকি দিয়ে আসছিলো লিটন। আজকে দুপুরে কোনো বিষয় ছাড়াই দু’পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়।
পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।
আজমিরীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে খবর নিয়ে জানা যায়, ৭ জনকে গুরুতর অবস্থা হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন দায়িত্বরত চিকিৎসক।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আকবর হোসেন জানান,সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এখনো সংঘর্ষের মূল কারণ পাইনি,গরু চড়ানোকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
