মৌলভীবাজারে পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজার সদরে পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। আহত হয়েছেন একজন।

শুক্রবার রাত পৌনে ২টার দিকে ঢাকা-মৌলভীবাজার সড়কের গিয়াসনগর শাহপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম।

নিহতরা হলেন, অটোরিকশার চালক আলিনূর এবং যাত্রী রুবেল মিয়া ও রেহান মিয়া।

পুলিশ ও স্থানীয়রা জানান, গিয়াসনগর শাহপুর এলাকায় ঢাকা-মৌলভীবাজার সড়কে শ্রীমঙ্গলগামী সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলে নিহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে গুরুতর আহত অপর দুই যাত্রীকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেহান মিয়াকেও মৃত ঘোষণা করেন।এদিকে দুর্ঘটনার পরই পিকআপ ভ্যানের চালক পালিয়ে যায়।

ওসি সাইফুল ইসলাম বলেন, নিহত তিন জনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এ বিভাগের অন্যান্য