পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত

 আন্তর্জাতিক ডেস্ক ঃ 
 

 

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। গতকাল সোমবার জাতীয় মহাসড়কে একটি দ্রুতগতির গাড়ির সঙ্গে ট্রেইলারের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে বলে উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন।

রেসকিউ ১১২২-এর এক কর্মকর্তা সংবাদ মাধ্যম সিনহুয়াকে জানান, দুর্ঘটনাটি নওশাহরো ফেরোজ জেলায় ঘটে। প্রাদেশিক রাজধানী করাচির উদ্দেশে যাত্রারত গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেইলারের সঙ্গে ধাক্কা লাগে।

তারা আরো বলেন, সংঘর্ষটি এতটাই মারাত্মক ছিল যে গাড়িটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং এতে থাকা ছয়জন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
উদ্ধারকর্মীরা মরদেহগুলো নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে।সূত্র : ডন

এ বিভাগের অন্যান্য