চট্টগ্রামের ফটিকছড়ি এলাকার যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সিলেটের সময় ডেস্ক :
চট্টগ্রাম ফটিকছড়ি এলাকার আজিমনগর আহমদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবাররাত ৮টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
মেজর ইমরান হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের মধ্যে রয়েছে- ২ টি বিদেশী পিস্তল, ১ টি রিভলভার, ১ টি শর্ট গান, ১ টি এলজি, ২ টি পিস্তল ম্যাগাজিন, ১ টি রিভলভার ম্যাগাজিন, ৯ রাউন্ড পিস্তল এমুনিশন, ১০ রাউন্ড শর্ট গান এমিনেশন, পেট্রোল বোমা তৈরির সরঞ্জামাদি এবং বিস্ফোরক প্রস্তুতির উপকরণ।
এ সময় হৃদয় কর্মকার নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
