রমজানে অফিস সময় ৯টা থেকে সাড়ে ৩টা

সিলেটের সময় ডেস্ক :

 

পবিত্র রমজান মাসে সেহরি ও ইফতারের সময় বিবেচনায় দেশের সব সরকারি ও আধাসরকারি, স্বায়ত্তশাসিত এবং আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য অফিস সময়সূচি নির্ধারণ করেছে সরকার। এই সংক্রান্ত প্রজ্ঞাপন গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

এতে বলা হয়েছে, রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকাল ৩.৩০টা পর্যন্ত। পাশাপাশি দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজের জন্য বিরতি রাখা হবে।

তবে ব্যাংক, বীমা, অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল, রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান জনস্বার্থ বিবেচনায় নিজস্ব আইন ও বিধি অনুযায়ী অফিস সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করতে পারবে।

এ বিভাগের অন্যান্য