শান্তিপ্রিয় জনপদ গড়ে তুলতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান

সিলেটের সময় ডেস্ক :

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ মনোনীত হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবন হবিগঞ্জের বানিয়াচংয়ে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় বলেছেন, দেশের উন্নয়নের বিপ্লব ঘটবে বিএনপির ৩১ দফা কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ১২ নং সুজাতপুর ইউনিয়নের ইকরাম বাজারে অনুষ্ঠিত সভায় ডা. জীবন বলেন, বানিয়াচং-আজমিরীগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের পাশাপাশি রাজনৈতিক স্থিরতা, আইন শৃঙ্খলা ও মাদক নির্মূল জরুরি। শান্তিপ্রিয় জনপদ গড়ে তুলতে সকলকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।

সভায় সভাপতিত্ব করেন সুজাতপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দাল চৌধুরী। যৌথ সঞ্চালক ছিলেন শুভ আহমদ মজলিস ও মোস্তফা কামাল এপিয়ান। উপস্থিত ছিলেন জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জয়ন্ত কুমার সিংহ, জেলা বিএনপির সাবেক দফতর সম্পাদক মোহাম্মদ নাহিজ, জেলা যুবদল নেতা কুহিনুর আলম, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোশাররফ হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূর জামানসহ বিভিন্ন দলীয় ও ব্যক্তিবর্গ।

এ বিভাগের অন্যান্য