প্রকাশ্যে বুবলী, ধরা পড়ল বেবিবাম্প
মা হতে যাচ্ছেন বুবলী। শাকিব খান ও বুবলীর ঘরে আসছে দ্বিতীয় সন্তান। বৃহস্পতিবার কালের কণ্ঠ অনলাইন ভার্সনে এই খবর প্রকাশের পর শুক্রবার প্রকাশ্যে এসেছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর শপিং কমপ্লেক্সে একটি ব্র্যান্ডের গ্র্যান্ড অপেনিং অনুষ্ঠানে বিস্কিট রংয়ের ফ্লোর টাচ গাউন পরে হাজির হন বুবলী।
জানা গেছে, বুবলী শিগগিরই যুক্তরাষ্ট্রে উড়াল দেবেন। শাকিব খানের পরামর্শে মার্কিন মুলুকেই সন্তান জন্ম দেবেন।
মা-বাবা হওয়ার বিষয়টি শাকিব খান কিংবা বুবলী কেউই আনুষ্ঠানিকভাবে জানাননি। তবে কালের কণ্ঠকে শাকিব খানের একটি ঘনিষ্ঠসূত্র নিশ্চিত করেছে বুবলী অন্তঃসত্ত্বা ও শাকিব খান বাবা হতে যাচ্ছেন।
শুক্রবারের ঐ আয়োজনে বুবলী মা হতে যাচ্ছেন- এমন কথা অস্বীকার করেননি আবার স্বীকারও করেননি।
বুবলী আরো বলেন,আজকে আমরা একটা প্রোগ্রামের গ্র্যান্ড লঞ্চিংয়ে এসেছি। এখানে এসব স্পর্শকাতর বিষয়ে কথা বলা ঠিক হবে না।
ভক্তরা শাকিব-বুবলীর সম্পর্ক বরাবরই দূরত্বের জেনে আসলেও তাদের বাবা-মা হওয়ার বিষয়টি এই সম্পর্ক নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। যদিও শাকিব-বুবলী ও তাদের সন্তান শেহজাদ খান বীর যখন গত বছর যখন নিউ ইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘুরে বেড়াচ্ছিলেন, তখনও প্রশ্ন তৈরি করেছিল- যে আবার এ দুই জন এক হচ্ছেন।
সেই প্রশ্ন ফের সামনে।
