জাবের গুলিবিদ্ধ, দাবি ইনকিলাব মঞ্চের
ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ২০ মিনিটে এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ। তাদের দাবি, সংগঠনের নেত্রী জুমা ও শান্তাকে আঘাত করা হয়েছে।
আরেক পোস্টে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, আপাতত কোনো জমায়েত করবেন না।
শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গতকাল বৃহস্পতিবার থেকে যমুনার সামনে অবস্থান করছে ইনকিলাব মঞ্চের নেতারা।
