কিছু মানুষকে পাশ করাতে প্রতিশ্রুতিবদ্ধ সরকারের একটি অংশ : মির্জা আব্বাস
একটি দলের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলটির প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ওদের যদি ক্ষমতা থাকত তবে আমাদের নির্বাচন করতেই দিতো না। তিনি বলেন, কিছু কিছু মানুষকে পাশ করিয়ে আনতে সরকারের একটি অংশ প্রতিশ্রুতিবদ্ধ। গতকাল নির্বাচনী প্রচারকালে তিনি একথা বলেন।
তিনি বলেন, এ কারণে এখন লেভেল প্লেয়িং ফিল্ড নেই।
মির্জা আব্বাস বলেন, এখন পর্যন্ত যে ভাষায় তারা কথা বলছে, আল্লাহর অশেষ রহমত আমার উপরে, আমার কর্মীদের উপরে যে আমরা রিঅ্যাক্ট করছি না। আমি আমার নেতা কর্মীদের প্রতি বলব— ধৈর্যধারণ করেন, নো রিএকশন।
এগুলো নির্বাচন কমিশনকে জানিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে মির্জা আব্বাস বলেন, এগুলো নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানাতে হবে কেন? পত্রিকা, মিছিলে, মিটিংয়ে, রেডিওতে, বক্তব্যে নির্বাচন কমিশন শুনতে পাচ্ছে।
তিনি আরো বলেন, এদের যে কার্যক্রম তাতে লেভেল ফিল্ড নেই। এরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে। আমাদের নেতাকর্মীরা ধৈর্য ধরে আছে, আমি ধৈর্য ধরে আছি।
