কেউ কেউ আবার বসন্তের কোকিল, বসন্ত এলে কুহু কুহু বলে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘তারা জনগণের প্রতি পাঁচ বছরে একবার দরদের হান্ডিতে জাল দেয় আর এটা উতলাইয়া ওঠে। বাকি সাড়ে চার বছর ওদের আর হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। কেউ কেউ আবার বসন্তের কোকিল। বসন্তকাল এলে বলে কুহু কুহু।
তিনি বলেন, ‘বাংলাদেশ সৃষ্টির পর থেকে উত্তরবঙ্গ গরিব নয়, গরিব করে রাখা হয়েছ। সৎ মায়ের সন্তানের মতো উত্তরবঙ্গের সঙ্গে আচরণ করা হয়েছে। উত্তরবঙ্গকে পিছিয়ে রাখা হয়েছে ইচ্ছা করে।
তিনি বলেন, ‘ভাই আমাদের কাছে কোনো কার্ড নেই। আপনারা সবাই ভাইবোনেরা আমাদের কার্ড।
জামায়াত আমির বলেন, ‘চারটা বিশাল নদী আল্লাহর নেয়ামত, আল্লাহ তায়ালা এ উত্তরবঙ্গকে দান করেছিলেন। তিস্তা, ধরলা, ব্রহ্মপুত্র এবং করতোয়া। আজকে আসতে আসতে ওপর থেকে দেখলাম, নদী নয় মরুভূমি, মরে কঙ্কাল হয়ে আছে নদীগুলো। এ নদীগুলোকে খুন করা হয়েছে। এ দেশের কি কোনো মা-বাবা ছিল না। তাহলে আমার নদী মরে গেল কেন?
