শরীয়তপুরে বোমা বিস্ফোরণে উড়ে গেল বসতঘর, যুবক নিহত
শরীয়তপুরের জাজিরায় বোমা বিস্ফোরণে একটি বসতঘর উড়ে গেছে। এতে সোহান নামে এক যুবক নিহত ও আরো দুই ব্যক্তি আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ তথ্য নিশ্চিত করে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ আহমেদ বলেন, ভোর ৪টার দিকে বিকট শব্দে বোমা বিস্ফোরণে একটি ঘরের দেয়াল-চালা উড়ে গেছে।
তিনি আরো জানান, বিস্ফোরণের ঘটনায় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।
