ভারতে বাংলাদেশের না খেলার সিদ্ধান্ত সঠিক—শহীদ আফ্রিদি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন শহীদ আফ্রিদি। ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়া সঠিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বিসিবি ভেন্যু বদলের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে। ভেন্যু পরিবর্তনের বিষয়টা ভারতই প্রথম শুরু করেছে জানিয়ে আফ্রিদি বলেছেন, ‘ক্রিকেটের জন্য এটা লজ্জার।
এবারের নিলামে ভারতীয় মুদ্রায় ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বিসিসিআইয়ের নির্দেশে গত শনিবার বাংলাদেশি পেসারকে স্কোয়াড থেকে বাদ দিতে বাধ্য হয় কলকাতা। তাকে বাদ দেওয়ার প্রতিবাদে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, আইপিএলের সম্প্রচার বন্ধ থাকবে বাংলাদেশে।
