পরীক্ষায় সাত বিষয়ে ফেল, স্কুলের কক্ষে তালা দিলো বিএনপি নেতার ছেলে

সিলেটের সময় ডেস্ক :

 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ। সে এসএসসির নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করেছে। সেজন্য এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। এদিকে, সে এসএসসি পরীক্ষায় অংশ নিতে চাইলেও কেন দেয়া হবে না, সে কারনে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে অসদাচরণ করেই ক্ষান্ত হয়নি। স্কুলে তালাবদ্ধ করে দিয়েছে দশম শ্রেণির শিক্ষার্থী ও বিএনপি নেতার ছেলে। এসময় তার সাথে কয়েকজনকে দেখা যায়।

শিক্ষার্থীর এমন কান্ড নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। তবে এই বিষয়টিকে মেনে নিতে পারছেন না সচেতন মহল। এভাবে স্কুলে এসে শিক্ষকের সাথে অসদাচরণ ও স্কুক কক্ষে তালা ঝুলিয়ে দেয়া শিক্ষার্থীদের মধ্যে বিরুপ প্রভাব পড়বে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার লিয়াকতগঞ্জ স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এমন কান্ড ঘটেছে

সে উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ’র ছেলে আরিফ।

এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

খোঁজ নিয়ে ও বিদ্যালয়ের তথ্য অনুযায়ী এবং ভিডিও ফুটেজে দেখা গেছে, মঙ্গলবার সকালে আরিফ স্কুলে যায়। স্কুলে গিয়ে তাকে এসএসির পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার জন্য শিক্ষকদের উপর চাপ সৃষ্টি করে। এসময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ ওই শিক্ষার্থীর কাছে জানতে চান কতগুলো বিষয়ে ফেল করেছে। জবাবে আরিফ জানায় সাত বিষয়ে সে ফেল করেছে। পাশাপাশি এসময় সে শিক্ষককের সাথে অসাদাচারণ করে এবং তাকে পরীক্ষার অংশগ্রহণের সুযোগ না দেওয়ায় স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিনা মমতাজ জানিয়েছেন, দশম শ্রেণির শিক্ষার্থী আরিফ এসএসির নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল করায় তাকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয় নি। এ জন্য সে স্কুলে এসে অসদাচরণ করে স্কুলের কক্ষ তালাবদ্ধ করে দেয়।

শিক্ষার্থী আরিফের পিতা লক্ষীপুর ইউনিয়ন বিএনপি নেতা আব্দুল আজিজ জানান, তিনি এবিষয়ে কিছুই জানেন না। তিনি বিএনপির রাজনীতি করেন তবে ছেলে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নন বলে মন্তব্য করেছেন।

সুনামগঞ্জ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয় আমি কিছুই জানি না আর আমাকে কেউই জানায় নি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

এ বিভাগের অন্যান্য