মোটরসাইকেল থেকে ব্যবসায়ীকে গুলি
ঝিনাইদহের মহেশপুরে দুর্বৃত্তের ছোড়া গুলিতে মতিয়ার রহমান নামের এক ব্যবসায়ী আহত হয়েছেন। পরে তাকে উদ্ধার করে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার করা হয়।
সোমবার (৫ জানুয়ারি) বিকেলে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম ভাষাণপোতা মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বাঘাডাঙ্গা গ্রামের মুদি দোকানি মতিয়ার রহমান মতি মোটরসাইকেলযোগে বাড়ি থেকে ভৈরবের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ভাষানপোতা গ্রামের মাঠে পৌঁছালে পেছন থেকে অপর একটি মোটরসাইকেলে দুজন দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়।
ঘটনরা সত্যতা নিশ্চিত করে মহেশপুর থানার পরিদর্শক (তদন্ত) সাজ্জাদুর রহমান কালের কণ্ঠকে বলেন, ‘খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম ঘটনাস্থলে এসেছে।
