পাবনায় চাচাতো ভাইয়ের গুলিতে বিএনপি নেতা নিহত
পাবনার ঈশ্বরদীতে জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের গুলিতে বিরু মোল্লা (৪৮) নামের এক বিএনপি নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নের কামালপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বিরু মোল্লা কামালপুর গ্রামের আবুল মোল্লার ছেলে। তিনি লক্ষ্মীকুণ্ডা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক।
