এখন মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে : আনিস আলমগীর
এখন মনে হচ্ছে রাজাকাররা ক্ষমতায় আছে, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর। তিনি বলেন, ডিসেম্বর মাসে আমরা কথা বলেছি। আমি বিএনপির আমলেও দেখেছি শেখ হাসিনার পুরো আমলও দেখেছি, এই বিজয়ের মাসে বিজয়ের স্টোরি থাকতো। পয়লা ডিসেম্বর থেকে শুরু হতো ১৬ ডিসেম্বর পর্যন্ত বিজয়ের কাহিনী দিয়ে স্টোরি থাকতো মুক্তিযোদ্ধাদের নিয়ে।
আনিস আলমগীর বলেন, আমি একমাত্র মোহনা টেলিভিশনে দেখেছি আর একটা টেলিভিশনে নাই। সরকার কি আপনাদেরকে নিষেধ করছে এটা করতে? আপনারা করেন নাই কেন? আপনারা করেন নাই।
আনিস আরো বলেন, যে সম্পাদক তাকে গ্রেপ্তার করল। কী সম্পাদনা করেছে? কী কারণে গ্রেপ্তার করেছে সেগুলো দেখতে হবে। কোন জাতের সম্পাদনা করেছিল? কেন তাকে গ্রেপ্তার করল? সেই আমলে যেমন সাংবাদিকতা করা গিয়েছে এই আমলেও করা যাচ্ছে। কিন্তু করা যাচ্ছে কী রকম? এখনো সেই ভীতিটা কাটে নাই। এই ভীতিটা সরকার দেয়নি। আমি সরকারকে এই জায়গায় থ্যাংকস দেব। সরকার নিজে দেয়নি। কিন্তু ভীতির যে পরিবেশ তৈরি হয়েছে, সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারেনি।
