ভিয়েতনামে ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ৯০
আন্তর্জাতিক ডেস্ক ঃ
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, গত অক্টোবরের শেষ দিক থেকে দক্ষিণ-মধ্য ভিয়েতনামে অবিরাম বর্ষণ চলছে। একের পর এক বন্যার ফলে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত এক সপ্তাহে ভিয়েতনামের মধ্যাঞ্চলের কিছু এলাকায় ১,৯০০ মিলিমিটারের (প্রায় ৭৪.৮ ইঞ্চি) বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই অঞ্চলটি দেশের একটি গুরুত্বপূর্ণ কফি উৎপাদন এলাকা এবং দেশের জনপ্রিয় সমুদ্রসৈকতগুলোর আবাসস্থল। তবে প্রতি বছরই এটি ঝড়-বন্যার ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিত।
