লুইপার নতুন গানে, স্রোতা মিশে প্রাণে প্রাণে

বশির আহমদ জুয়েল

সময়ের সুরে ভর করে যখন বাংলা সংগীত নতুন ধারায় এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই নিজের স্বকীয়তা, গায়কি আর মিউসিক্যাল সেন্স দিয়ে পথ আলাদা করে ছুটে চলেছেন জিনিয়া জাফরিন লুইপা। বহুদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে তার নতুন মৌলিক গান ‘চুড়ি ছাম ছাম’ প্রকাশের পর যেন আবারও প্রমাণ হলো—লুইপা শুধু গান করেন না, তিনি শ্রোতার আবেগে রঙ মেশান। এক কথায় বলা যেতে পারে, লুইপার নতুন গানে, স্রোতা মিশে প্রাণে প্রাণে।

‘হাতে চুড়ি ছাম ছাম বাজে’—একটি লাইনই যেন মুহূর্তে শ্রোতাদের হৃদয়ে নাচন লাগিয়ে দিয়েছে। সিফাত আব্দুল্লাহ আবিরের লেখা, তানভীরের সুর–সংগীতে সাজানো গানটি লুইপার কণ্ঠে পেয়েছে নতুন ঝলক, নতুন প্রাণ। আর রুকাইয়া জাহান চমকের গ্ল্যামারাস উপস্থিতি ভিডিওটিকে করেছে আরও প্রাণবন্ত।

দীর্ঘ বিরতির পর এমন ট্রেন্ডি, উদ্দাম, নাচে-ভরপুর একটি মৌলিক গান নিয়ে ফেরা—এটা লুইপার শ্রোতাদের জন্য নিঃসন্দেহে এক দারুণ উপহার। ওয়েডিং সিজন হোক কিংবা মুড ফ্রেশ করার মুহূর্ত—এই গানটি নিঃসন্দেহে হতে চলেছে নতুন প্লেলিস্টের মুকুটমণি।

প্রতিটি নোটে, প্রতিটি বিটে লুইপা আবারও জানিয়ে দিলেন—তিনি এই প্রজন্মের সংগীতজগতের সবচেয়ে পরিপক্ব, বৈচিত্র্যময় ও নিরীক্ষাধর্মী কণ্ঠদের একজন।

লুইপাকে আন্তরিক অভিনন্দন ও অসীম শুভকামনা জনাচ্ছেন সবাই। তার সুরে বাংলা গান আরও এগিয়ে যাক, আরও ঝলমল করুক—এই প্রত্যাশাই কতছেন তার ভক্ত অনুরাগীরা।

এ বিভাগের অন্যান্য