৩ উপদেষ্টার বিরুদ্ধে গুরুতর অভিযোগ, অপসারণ দাবি
অন্তর্বর্তী সরকারের তিনজন উপদেষ্টার বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ এনেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি রাজনৈতিক দল। তারা তিন উপদেষ্টার অপসারণ দাবি করেন। তবে কোনো উপদেষ্টার নাম উল্লেখ করেনি দলগুলো। এসব উপদেষ্টার নাম প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো হবে বলে দলগুলোর পক্ষ থেকে জানানো হয়েছে।
তিনি বলেন, ‘সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনকে দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমপক্ষে তিনজন উপদেষ্টা ড. ইউনূসকে মিসগাইড করছেন। আমরা এ তিন উপদেষ্টার অপসারণ দাবি করছি।
মোহাম্মদ তাহের বলেন, তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম প্রফেসর ইউনূসের মতো একজন বিশাল ব্যক্তিত্ব উনি কোনো অন্যায় চাপে নতি স্বীকার না করে দেশ ও জনগণের স্বার্থে অটল থেকে সংস্কার কমিশনের দেওয়া সুপারিশের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করবেন। কিন্তু গতকাল উনার ভাষনে আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি সরকার তাদের নিয়োজিত কমিশনের সুপারিশ গ্রহণ না করে সেখানে যথেষ্ঠ কাটছাট দিয়ে একটি দলের সাথে ব্যাপক কম্প্রোমাইজ করে জনগণের স্বার্থে নয়।
