অভিনেত্রীকে শরীর নিয়ে মন্তব্য করে বিপাকে ইউটিউবার, চাইলেন ক্ষমা
দক্ষিণ ভারতের অভিনেত্রী গৌরী জি. কিষাণ নিজের ‘আদার্স’ সিনেমার প্রচারণায় গিয়ে আপত্তিকর প্রশ্নের মুখে পড়েন। হঠাৎ আরএস কার্তিক নামে এক ইউটিউবার অভিনেত্রীকে তার শরীর নিয়ে প্রশ্ন করেন। প্রশ্ন শোনার পরই সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানান গৌরী। সেই ঘটনার ভিডিও ভাইরাল হলে ব্যাপক তোপের মুখে পড়েন কার্তিক।
একটি ভিডিওতে কার্তিক বলেন, ‘গত কয়েক দিন আমি মানসিকভাবে বিপর্যস্ত। প্রশ্নটা যেভাবে করেছি, তিনি (গৌরী) সেটাকে ভিন্নভাবে নিয়েছেন। এটা মজার প্রশ্ন ছিল— আমি কাউকে বডি শেম করতে চাইনি।
এদিকে কার্তিকের বক্তব্য ভালোভাবে নেননি অ্যাসোসিয়েশন অব মালায়ালাম মুভি আর্টিস্টস-এর সভাপতি শ্বেতা মেনন। তিনি বলেন, ‘কার্তিকের ক্ষমা চাওয়ার পদ্ধতি আমি ক্ষমা হিসেবে দেখিনি, তার শরীরী ভাষা অন্য কথা বলেছে। আমরা গৌরীসহ সব নারীশিল্পীর পাশে আছি, সে যে ইন্ডাস্ট্রিরই হোক।’
ঘটনাটি গত বৃহস্পতিবারের।
তিনি আরো বলেন, ‘আমার ওজন আমার ব্যক্তিগত বিষয়। আমার প্রতিভার সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। আমি আমার অভিনয় দিয়ে কথা বলি এবং কঠোর পরিশ্রম করছি। আমি এমন চরিত্র বেছে নিয়েছি, যেগুলো ক্যারিয়ারকেন্দ্রিক।’
ওই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হলে গৌরীর পক্ষেই সমর্থন আসে বেশি। অনেক শিল্পী, সংগঠন ও দর্শক তার সাহসের প্রশংসা করেন। পরে অভিনেত্রী পুরো ঘটনার বিষয়ে একটি বিবৃতি দেন।
সূত্র: আউটলুক ইন্ডিয়া
