স্ত্রী-সন্তানসহ মায়ার ৮১ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, তার স্ত্রী পারভীন চৌধুরী, তার ছেলে রাশেদুল ইসলামের নামে থাকা ৮১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর মধ্য মায়ার ১৬টি, পারভীনের ৩৬টি ও রাশেদুলের ২৯টি ব্যাংক হিসাব রয়েছে। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
এদিন দুদকের উপপরিচালক মোজাম্মিল হোসেন এ আবেদন করেন। ওই আবেদনে বলা হয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তাদের নামে অর্জিত অস্থাবর সম্পদ হস্তান্তর/স্থানান্তর বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন/হস্তান্তর করে বাংলাদেশের বাইরে গমন করে আত্মগোপনের সম্ভাবনা রয়েছে।
অনুসন্ধানটি চলমান অবস্থায় যাতে আত্মসাৎকৃত অর্থ হস্তান্তর, স্থানান্তর বা বেহাত না হতে পারে।
