চেয়েছি শাপলা, দিয়েছে কলি—এটা এনসিপির সঙ্গে প্রতারণা : সামান্তা শারমিন
সিলেটের সময় ডেস্ক :
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘শাপলা চেয়েছি, দিয়েছে কলি।
সংবাদ সম্মেলনে এনসিপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন এবং কমিশনের সিদ্ধান্তের পুনর্বিবেচনার দাবি জানান।
এদিন নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’। ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এসংক্রান্ত গেজেট প্রকাশ হয়েছে। এতে ১১৯টি নির্বাচনী প্রতীকের তালিকা দিয়ে বলা হয়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিতকৃত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে।
