“পিরিতের পাগল” গানে ঝড় তুললেন পাভেল ও কনা

গীতিকার সিরাজ উদ্দিনের কথায় আবারও শ্রোতাদের হৃদয় জয়। বাংলা সংগীতের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী আশরাফুল পাভেল ও বিন্দু কনা আবারও সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছেন তাদের নতুন গান “পিরিতের পাগল”-এর মাধ্যমে। ইউটিউবে প্রকাশের পরই গানটি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে, ইতিমধ্যে দর্শক ও স্রোতা গানটির সুর ও কথায় মুগ্ধতা প্রকাশ করেছেন।

গানটির গীতিকার সিরাজ উদ্দিন। তাঁর আবেগঘন ও গভীর কথায় ফুটে উঠেছে প্রেম, অপেক্ষা ও অনুভূতির এক অনন্য সংমিশ্রণ। পাভেল ও বিন্দু কনার প্রাণস্পর্শী কণ্ঠে গানটি পেয়েছে হৃদয়ের উষ্ণতা ও শ্রোতার ভালোবাসা।

এর আগেও এই দুই শিল্পী একাধিক জনপ্রিয় গান উপহার দিয়েছেন, যা শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছে। তাদের গানের সুরে আছে জীবনের গল্প, ভালোবাসার রঙ, আর বাংলার মাটির গন্ধ। “পিরিতের আগুন” সেই ধারাবাহিকতারই এক নতুন সংযোজন, যা আবারও প্রমাণ করল—ভালো গান এখনও শ্রোতারা ভালোবাসে।

আশরাফুল পাভেল উত্তর আমেরিকার জনপ্রিয় একজন সংগীতপ্রেমি ও শিল্পী। বরাবরই তার প্রচেষ্টা থাকে নতুন কিছু করার। বিন্দু কনাকে নিয়ে পিরিতের পাগল গানেও রয়েছে নতুনত্বের ছোঁয়া। এই গানে পুরনো দিনের প্রেমের আবেগ আবারও ফিরে এসেছে।

গানের সাফল্যে সংগীতাঙ্গনে উচ্ছ্বাস দেখা গেছে। শিল্পী, গীতিকার ও পুরো টিমকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার মতো সংগীতপ্রেমীরা আশা প্রকাশ করেছেন—আগামী দিনগুলোতেও তারা আরও নতুন নতুন হৃদয়ছোঁয়া গান উপহার দেবেন।

বাংলা গানপ্রেমীদের কাছে “পিরিতের পাগল” এখন শুধু একটি গান নয়, এটি হয়ে উঠেছে ভালোবাসা ও সুরের এক মধুর অনুরণন।

এ বিভাগের অন্যান্য