গরু চোর ধরতে গিয়ে পিকআপচাপায় শ্রমিক দল নেতা নিহত, আহত ২
বরিশালের উজিরপুরে গরু চোর চক্রের সদস্যদের ধরতে গিয়ে পিকআপভ্যানের চাপায় মো. সাগর মোল্লা (২৪) নামে শ্রমিকদলের এক নেতা নিহত হয়েছেন। আজ বুধবার (৮ অক্টোবর) রাত ৩টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ি এলাকায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই মোটরসাইকেল আরোহী।
নিহত উজিরপুর উপজেলার সাকরাল এলাকার বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বুধবার রাতে সাকরাল গ্রামের মো. আনিছ হাওলাদারের খামার থেকে গরু চুরি করছিল একটি চোরচক্র। তারা একটি পিকআপভ্যানে গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় বিষয়টি টের পান স্থানীয়রা।
উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
