মাধবপুরে ১৫০ বোতল ইসকফ সিরাপসহ যুবক আটক
সিলেটের সময় ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ১৫০ বোতল ইসকফ সিরাপসহ মো. সৈকত (১৮) নামে এক যুবককে আটক করা হয়েছে। তিনি পটুয়াখালীর বাউফল উপজেলার মদনপুরা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
সোমবার (২২ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে র্যাব-৯, সিপিসি-৩, হবিগঞ্জ ক্যাম্পের একটি দল মাধবপুর থানাধীন নোয়াপাড়া এলাকায় অভিযান চালায়। এসময় আল আমিন ফুড ফেয়ার হোটেলের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা যুবককে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।পরবর্তীতে তার ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ১৫০ বোতল ইসকফ সিরাপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকত স্বীকার করে, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করাই ছিল তার কাজ।
আটককৃত যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব ৯ এর সিলেট মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ সত্যতা নিশ্চিত করে জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
