আরিয়ানের সিরিজে অভিনয় করে বিপদে রণবীর, হতে পারে মামলা
ক্যারিয়ারের প্রথম কাজ ‘ব্যাডস অফ বলিউড’-এর সাফল্য উপভোগ করছিলেন শাহরুখপুত্র আরিয়ান। কিন্তু এমন সময়েই এসেছে মন খারাপ করা খবর। মামলার মুখে পরতে যাচ্ছেন কিং পুত্র। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য।
‘ব্যাডস অফ বলিউড’-এ ক্যামিও করেছেন একঝাঁক তারকা। রণবীরও ছিলেন। তাকে টানতে দেখা গেছে ই-সিগারেট।
সিরিজের সপ্তম পর্বে নিজের চরিত্রেই অভিনয় করেছেন রণবীর।
গত ১৮ সেপ্টেম্বর মুক্তি পায় ‘ব্যাডস অফ বলিউড’। রণবীর ছাড়াও এতে আছেন এক ঝাঁক তারকা। শাহরুখ, সালমান খান, আমির খান, করণ জোহর, রণবীর সিং অন্যতম ক্যামিও হিসেবে হাজির ছিলেন। এ ছাড়া দেখা গেছে সিদ্ধান্ত চতুর্বেদী, দিশা পাটানি, ওরি, শানায়া কাপুর, ইব্রাহিম আলী খান, রাজকুমার রাও, সারা আলী খানদের। মুল ভূমিকায় অভিনয় করেছেন ববি দেওল, সাহের বাম্বা, মোনা সিং, মনীশ চৌধুরী, রাঘব জুয়াল, অন্যা সিং, মনোজ পাহওয়া ও বিজয়ন্ত কোহলি।
