গাজা থেকে ছোড়া রকেট আঘাত হানল ইসরায়েলে

সিলেটের সময় ডেস্ক :

 

অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ছোড়া একটি রকেট ইসরায়েরে আঘাত হেনেছে।ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) জানিয়েছে, আজ রবিবার গাজার উত্তরাঞ্চল থেকে দু’টি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি আটকে দেওয়া হয়েছে এবং অন্যটি ইসরাইলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে।

আইডিএফ জানায়, কিছুক্ষণ আগেই লাখিশ ও আশদোদ এলাকায় সাইরেন বেজেছে। গাজার উত্তরাঞ্চল থেকে দু’টি রকেট ছোড়া হয়েছে। তার মধ্যে একটি ভূপাতিত করা হয়েছে এবং অন্যটি ফাঁকা জায়গায় পড়েছে। এতে কেউ হতাহত হয়নি।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা সিটিতে ইসরায়েলি সেনাবাহিনীর তীব্র বিমান ও স্থল আক্রমণের মধ্যে পাল্টা রকেট নিক্ষেপের ঘটনা বিরল হয়ে উঠেছে। তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এসব রকেট ছোড়ার দায় স্বীকার করেনি।সাধারণ হামাস বা ইসলামিক জিহাদ গাজা থেকে এই ধরনের হামলা করে থাকে।

এ বিভাগের অন্যান্য