বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে : মির্জা ফখরুল
বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র ও অপপ্রচার চলছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিএনপি ৪৭ বছর দেশের জন্য যা কিছু ভালো, সবই দিয়েছে। আমরা সেই দল, যারা উড়ে এসে জুড়ে বসিনি।
আয়োজকরা জানিয়েছেন, ১৩টি উপজেলা ও ৮টি পৌরসভা মিলিয়ে জেলা বিএনপির মোট ২১টি ইউনিটের ২ হাজার ১০৭ জন কাউন্সিলর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নেতৃত্ব নির্বাচনে ভোট দেবেন। যা চলবে রাত ৮টা পর্যন্ত।
