বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আর জাতীয় নির্বাচন এক নয় : রুমিন ফারহানা
বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদলের ভরাডুবির কারণ রাজনৈতিক কৌশলে পিছিয়ে থাকা ও বিভিন্ন রকম প্রতিকূলতা মোকাবেলা করা। অন্য কারণ খুঁজে লাভ নেই। এমনকি সামনে জাতীয় নির্বাচনে জামায়াতও কৌশলের সঙ্গে লড়বে। তারা ইতিমধ্যেই ডিজিটাল মাঠে এগিয়ে আছে।
বিএনপি রিল্যাক্স মুডে আছে বলেই ডাকসু-জাকসুতে ধরাশায়ী হয়েছে বলে দাবি করেন রুমিন ফারহানা। তিনি বলেন, বিএনপি ১৫ বছরের ট্রমা থেকে বের হয়ে একটা রিলাক্সড অবস্থায় গেছে।
