সিঙ্গাপুরকে উড়িয়ে সান্ত্বনার জয় পেয়েছে বাংলাদেশ
অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের মূল পর্বে খেলার লড়াই আগেই ছিটকে গিয়েছে বাংলাদেশের। শুধু বাকি ছিল বাছাই পর্বের নিয়ম রক্ষার ম্যাচ। আজ সেই ম্যাচে ১২ মিনিটের ঝড়ে সিঙ্গাপুরকে উড়িয়ে দিয়েছেন আল আমিন-মোরসালিনরা। প্রতিপক্ষকে ৪-১ গোলে বিধ্বস্ত করেছে বাংলাদেশ।
এতে করে সান্ত্বনার জয়ে দেশে ফিরবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপ খেলা বাংলাদেশ এর আগে হেরেছে ইয়েমেন ও স্বাগতিক ভিয়েতনামের কাছে। ভিয়েতনামের ভিয়েত ত্রি স্টেডিয়ামে প্রথমার্ধে কোনো দলই গোল করতে পারেনি। বিরতি শেষেও দুই দলের কাছে ধরা দিচ্ছিল না ‘সোনার হরিণ’ খ্যাত গোল।
৮ মিনিট পর বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন মহসিন আহমেদ। আর সিঙ্গাপুরের জালে শেষ পেরেক মারেন মোরসালিন। অন্যদিকে যোগ করা সময়ের প্রথম মিনিটে প্রতিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোলটি করেন নাদিম রাহিম।
