মাধবপুরে গাঁজাসহ সেনাবাহিনীর হাতে যুবক আটক

সিলেটের সময় ডেস্ক :

 

হবিগঞ্জের মাধবপুরে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জগদীশপুর ইউনিয়নের তেমুহনি বাজার এলাকায় সেনাবাহিনীর একটি দল বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো: শফিক ইসলামন(২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।

সে মাধবপুর উপজেলার দেবপুর গ্রামের মর্তুজ আলীর পুত্র।

পরে আটককৃত ব্যক্তিকে জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ উল্ল্যা জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আাদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য