ইসরায়েলি হামলায় ছয় সাংবাদিকসহ ৮৯ ফিলিস্তিনি নিহত
গাজায় ইসরায়েলি হামলায় ৬ জন সাংবাদিকসহ কমপক্ষে ৮৯ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। সোমবার গাজার স্বাস্থ্য কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর মিডল ইস্ট মনিটরের।
সোমবার গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনীর দ্বৈত বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিকও রয়েছেন।
সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ইসরায়েলি সেনারা দখলকৃত পশ্চিম তীরের রামাল্লাহ, বেথলেহেম ও জেরুজালেম শহরের আশপাশে অভিযান চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত কয়েকটি ভিডিওতে দেখা গেছে, এসব অভিযানে বেশ কয়েকজন তরুণকে আটক করা হয়েছে।
