রুমিন ফারহানার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, সড়ক অবরোধ
সংসদীয় আসন নিয়ে শুনানিকালে বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার ওপর হামলার প্রতিবাদে রবিবার (২৪ আগস্ট) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় সড়কে আগুন দিয়ে অবরোধের সৃষ্টি করা হয়। হামলাকারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, হামলার ঘটনার খবরে ক্ষুব্ধ হয়ে উঠেন রুমিন ফারহানার কর্মী-সমর্থকরা।
এ বিষয়ে শাহবাজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক জুনায়েদ খান জানান, ঢাকায় রুমিন ফারহানার ওপর অতর্কিত হামলা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর আলম বিক্ষোভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পৌনে ৭টার দিকে বিক্ষোভকারীরা সড়ক থেকে সরে দাঁড়ান।
