যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে : শবনম ফারিয়া
বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতি কালের কণ্ঠ আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ শিরোনামের একটি প্রগ্রামে এসব কথা বলেন ফারিয়া। দাউদ হাসান রনির সঙ্গে কথোপকথনে শবনম ফারিয়া দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। যেখানে উঠে আসে নানা প্রসঙ্গ।
এখন আগের চেয়ে মত প্রকাশের স্বাধীনতা অনেক বেশি বলে মন্তব্য করেছেন শবনম ফারিয়া। তবে সেই স্বাধীনতা সবাই পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে তার। অভিনেত্রী বলেন, ‘সবাই যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে, তা তো নয়।
মব কালচার প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘সরকারের অনেক জিনিস আমি অ্যাপ্রিশিয়েট করি। তবে অনেক জিনিস আছে, যা অ্যাপ্রিশিয়েট করি না।
