বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের মতো সুবিধা জাতীয় দলেও নেই : মুশফিক
বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের সুযোগ-সুবিধায় বিমুগ্ধ মুশফিকুর রহিম। এমন সুযোগ-সুবিধা জাতীয় দলেও নেই বলে জানিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার। ইয়ুথ ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেটারদের ট্রায়াল ও বাছাইয়ের ক্যাম্পে এসে বসুন্ধরা ক্রিকেট নেটওয়ার্কের প্রশংসা করেছেন তিনি।
গতকাল থেকে ট্রায়াল ও বাছাই শুরু হয়েছে।
