মির্জা ফখরুলের শারীরিক অবস্থা স্থিতিশীল
থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে দেশে ফেরার পর অসুস্থবোধ করায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
বুধবার সকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, থাইল্যান্ডে চোখের চিকিৎসা শেষে মির্জা ফখরুল মঙ্গলবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
চোখের চিকিৎসার জন্য গত ১৩ আগস্ট সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যান ফখরুল। চিকিৎসা শেষে ছয়দিন পর দেশে ফেরেন তারা।
