যখন সে চাইবে তখন বিয়ে করব : মাহি
নাটকের অভিনেত্রী সামিরা খান মাহি। একসময় গতানুগতিক সব ধরনের গল্পের নাটকেই তার উপস্থিতি মিলত। তবে সাম্প্রতিক সময়ে কাজের সংখ্যা বৃদ্ধির চেয়ে, মানের দিকেই তার বেশি নজর। সম্প্রতি প্রকাশ হয়েছে তার নাটক ‘বকুল ফুল’, যা বেশ প্রশংসা কুড়িয়েছে দর্শকদের।
সম্প্রতি এক সাক্ষাকৎকারে প্রেমিককে প্রকাশ্যে নিয়ে আসার কারণ জানিয়েছেন এই অভিনেত্রী। অভিনেত্রী বলেন, ‘আমি স্বচ্ছতা পছন্দ করি।
বিয়ে কবে করছেন, এমন প্রশ্নে মাহি জানালেন- তার প্রেমিক চাইলেই শুভ কাজটা সেরে ফেলবেন।
সম্প্রতি মাহির দুটি ছবি ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়। মাহির ভাইরাল হওয়া ছবিগুলো ‘সুইট কলিগ’ নামের এক নাটকের। নাটকটি পরিচালনা করেছেন সকাল আহমেদ। কয়েক দিন আগে নাটকটির শুটিং শেষ করেছেন বলে জানান এ অভিনেত্রী। তবে ছবিগুলো ঘিরে তৈরি হয় বিতর্ক। কেউ কেউ অভিনেত্রীকে মার্কিন পর্নো তারকা মিয়া খলিফার সঙ্গেও তুলনা করেন। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী। এমনকি এ ধরনের নোংরা ভাবনার কারণে দেশের বেশির ভাগ পুরুষকে সেক্সুয়ালি হতাশাগ্রস্ত বলেও উল্লেখ করেন এ অভিনেত্রী।
