জাপানে প্রমোদতরি-কার্গো জাহাজ সংঘর্ষে নিহত ১, নিখোঁজ আরো অনেকে

 আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

জাপানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্র উপকূলে বুধবার একটি প্রমোদতরি ও একটি কার্গো জাহাজের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও কয়েকজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

স্থানীয় কোস্ট গার্ড কর্মকর্তারা জানিয়েছেন, ৪৯২ টন ওজনের পাথরবাহী কার্গো জাহাজটির ক্যাপ্টেন জানান, জাহাজটি ওইটা এলাকার হোটো দ্বীপের কাছে একটি প্রমোদতরির সঙ্গে ধাক্কা খায়।

এদিন সকাল প্রায় ১০টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি একজনকে অচেতন অবস্থায় পানির ভেতর থেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এক কোস্ট গার্ড কর্মকর্তা এএফপিকে বলেন, ‘উদ্ধারকৃত ৭০ বছর বয়সী ওই ব্যক্তি ওইটা এলাকার বাসিন্দা।

তাকে মৃত ঘোষণা করা হয়েছে।’ 

পাথরবাহী জাহাজটির ক্যাপ্টেন কোস্ট গার্ডকে জানিয়েছেন, সংঘর্ষের সময় প্রমোদতরিটিতে কয়েকজন যাত্রী ছিল।

কোস্ট গার্ড কর্মকর্তা আরো বলেছেন, ‘ক্যাপ্টেনের তথ্যের ভিত্তিতে নিখোঁজদের সন্ধানে আমরা ছয়টি জাহাজ ও একটি উড়োজাহাজ দিয়ে তল্লাশি চালিয়ে যাচ্ছি।’

সূত্র : এএফপি

এ বিভাগের অন্যান্য