হাসিনার প্রেতাত্মা আমলারা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : ফারুক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মা, অনেক সচিব-আমলারা নির্বাচন বানচালে এখনো ষড়যন্ত্র করছে। আপনাদের (সরকার) আমলে কারা নতুন করে নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত তাদের নাম প্রকাশ করতে হবে।
শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সভার আয়োজন করে ‘জাতীয়তাবাদী নবীন দল’।
বিরোধী দলের সাবেক এই চিফ হুইপ বলেন, ‘আমাদেরকে নব্য ফ্যাসিবাদ বলার চেষ্টা করছে। সাবধান হয়ে যান।
সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাড. আব্দুস সালাম আজাদ, নবীন দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি হুমায়ুন আহমেদ তালুকদার প্রমুখ।
