টঙ্গীতে সিলিন্ডার বিস্ফোরণ, শিশুর পর দগ্ধ মা-বাবারও মৃত্যু
গাজীপুরের টঙ্গী মিরার বাজার এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে আগুনে দগ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। বুধবার রাতে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। এর আগে ঘটনার দিন গত ৩ আগস্ট তাদের ৪ মাস বয়সী পুত্রসন্তান মারা যায়।
সত্যতা নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, বুধবার রাত সাড়ে ১১টায় হাফিজা খাতুন (২০) ও তার স্বামী রিপন মিয়া (২৩) সাড়ে চারটায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
