নতুন মামলায় পলক-মনুসহ গ্রেপ্তার ৪
গ্রেপ্তার অপর দুজন হলেন- সাবেক উপ-পুলিশ কমিশনার মো. শহিদুল্লাহ ও যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান।
এদিন কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়। এরপর যাত্রাবাড়ী থানার ফরিদ আহমেদ হত্যা মামলায় আসামি পলক ও মনুকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুল হাসান। এ ছাড়া একই থানার আব্দুর রাজ্জাক হত্যা মামলায় আসামি আবুল হাসান ও শহিদুল্লাহকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. নাহিদ হোসেন খান। এরপর শুনানি শেষে আদালত তাদেরকে গ্রেপ্তার দেখান।
