সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না : নাহিদ
চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেব না—অন্তর্বর্তী সরকারের সময়ই কার্যকর করার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২ আগস্ট) রাজধানীর বাংলামোটরে অবস্থিত এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
এনসিপি আহ্বায়ক বলেন, ‘জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি, মানুষের কথা শুনেছি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করা হবে আগামীকাল রবিবার।
জুলাই সনদ নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সনদের খসড়া আমরা দিয়েছি।
চাকরি ও তরুণদের প্রত্যাশা প্রসঙ্গে তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানে তরুণদের যে আকাঙ্ক্ষা ছিল, তা অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আগামীকাল আমরা তরুণদের কর্মসংস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরব।’
শহীদ মিনারে কর্মসূচি থেকে সরে আসায় ছাত্রদলকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘একই দিনে দুটি দলের কর্মসূচি থাকায় রাজধানীতে যানজট হতে পারে। এতে এনসিপির পক্ষ থেকে আগাম দুঃখ প্রকাশ করা হয়।
