ইসরায়েলি অভিযানে গাজায় নিহত ছাড়াল ৬০ হাজার

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

ইসরায়েলি অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে।আজ মঙ্গলবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ১১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সব মিলে ২০২৩ সালের অক্টোবরের পর ইসরায়েলি অভিযানে নিহত হয়েছেন ৬০ হাজার ৩৪ জন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আহত হয়েছেন আরও ৬৩৭ জন। এই নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৪৫ হাজার ৮৭০ জনে।

আল-জাজিরা এক বিশ্লেষণে বলছে, বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফায় ১০ হাজার মানুষ থাকতে পারেন। যার অর্থ ইসরায়েলিরা এখন পর্যন্ত গাজায় যত মানুষকে হত্যা করেছে সেগুলো দিয়ে বুর্জ খলিফার মতো ছয়টি ভবন পূর্ণ করা যেতো।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করে দখলদাররা। এতে সেখানে প্রতিদিনই শত শত মানুষের মৃত্যু হচ্ছে। ইসরায়েলের হামলায় নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা করা হয়।

এ বিভাগের অন্যান্য