বড়লেখা সীমান্ত থেকে ১০ রোহিঙ্গা আটক

সিলেটের সময় ডেস্ক :

 

মৌলভীবাজারের বড়লেখায় লাতু সীমান্ত ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) ৫২ ব্যাটেলিয়ন। সোমবার (২৮ জুলাই) ভোরে উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী লাতু এলাকা থেকে তাদের আটক করে বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা দিয়ে ১০ জন মায়ানমারের রোহিঙ্গা নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ১ জন, মহিলা ৩ জন, ৬ জন শিশু রয়েছে। ৫ বছর পূর্বে কাজের উদ্দেশ্যে সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে তারা অবৈধভাবে ভারতে গমন তারা করেছিলেন। তারা সবাই কক্সবাজার জেলার শরনার্থী ক্যাম্পের বাসিন্দা।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী বলেন, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। সোমবার ভোরে লাতু সীমান্ত বিওপির টহল দল ১০ জন রোহিঙ্গাকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আটককৃত সবাই রোহিঙ্গা নাগরিক। রোহিঙ্গা নিশ্চিত করনের জন্য বিভিন্ন শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ ও তার পাশাপাশি এনআইডি যাছাই-বাছাই প্রক্রিয়া শেষে করে শনাক্ত হওয়ার পর তাদেরকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃত ১০ রোহিঙ্গাকে থানায় সোপর্দ করেছে বিজিবি। বাছাই-বাছাই প্রক্রিয়া শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য