ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১০
ফরিদপুরে দুইটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে তিনজন নিহতের খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের করিমপুর এলাকায় আবুল হোসেন পেট্রল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।
করিমপুর হাইওয়ে থানার ওসি সালাউদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে মধুখালীগামী লোকাল রিংক পরিবহন এবং চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস ঢাকা-খুলনা মহাসড়কের করিমপুর হোসেন ফিলিং স্টেশন এলাকা ক্রসিংয়ের সময় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১৫ জন। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি সালাউদ্দিন চৌধুরী জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছে। তারা লোকাল বাসের যাত্রী ছিলেন। নাম-ঠিকানা পরে জানাতে পারব।
