ছাত্রলীগ-স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

সিলেটের সময় ডেস্ক :

 

বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার দোয়ারাবাজার থানাপুলিশ সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে দোয়ারাবাজার থানাপুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃ দুই নেতা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের নৈনগাঁও গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে ছালিক মিয়া এবং একই গ্রামের মুহিবুর রহমানের ছেলে ও উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন।

বিষয়টি সিলেটভিউকে নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) জাহিদুল হক।

এ বিভাগের অন্যান্য