যুদ্ধ বন্ধ করতে চায় ইসরায়েল, জানালেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক ঃ

 

প্রথমবারের মতো প্রকাশ্যে যুদ্ধ বন্ধের ইচ্ছা প্রকাশ করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি জানিয়েছেন, ৬০ দিনের যুদ্ধবিরতিতে রাজি তিনি। তবে তা হতে হবে তাদের শর্তে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ৬০ দিনের অস্থায়ী যুদ্ধবিরতিতে প্রবেশ করতে ইচ্ছুক ইসরায়েল। সেসময়ই স্থায়ী যুদ্ধ বন্ধের আলোচনাও করবেন তারা।

তবে এর সঙ্গে কিছু শর্ত জুড়ে দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, প্রথমে হামাসকে তাদের অস্ত্র জমা দিতে হবে এবং রাজনৈতিক ও সামরিকভাবে বিলুপ্ত ঘোষণা করতে হবে।সামনেও তারা গাজার কোনো কার্যক্রমে অংশ নিতে পারবে না।

নেতানিয়াহু বলেন, যেকোনোভাবেই ইসরায়েল তাদের লক্ষ্য অর্জন করবে। যদি ৬০ দিনে কূটনৈতিকভাবে না হয়, তবে সামরিকভাবে তারা লক্ষ্য অর্জন করবে।

এ বিভাগের অন্যান্য