শাহজালালে ফ্লাইট ছাড়ার আগে অজ্ঞাত কলে বলল—বিমানে বোমা!
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা আছে—অজ্ঞাত ফোনকল থেকে আসা এমন তথ্যের পর বিমানটি তল্লাশি করা হয়। তবে বিমানে কিছুই পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এদিকে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আজ শুক্রবার বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর কালের কণ্ঠকে বলেন, ‘অজ্ঞাত নম্বর থেকে বোমা থাকার তথ্য আসে।
এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও অন্যান্য সংস্থাও কাজ করছে।
