রংপুরে বউভাত থেকে ফেরার পথে পুকুরে বাস, নিহত ৩
রংপুরের পীরগাছায় বউভাত অনুষ্ঠান থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। বুধবার (৯ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার দেউতি জব্বারের দোকানসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী জানান, নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী।
পীরগাছা ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আল আমিন জানান, উদ্ধার অভিযান শেষ হয়েছে। আহত সবাইকে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
