‘মেসি হারেনি, হেরেছে মায়ামি ও ফুটবল’—৪ গোলে বিধ্বস্তের পর ইব্রাহিমোভিচ
ক্লাব বিশ্বকাপে পিএসজির বিপক্ষে মুখোমুখি হওয়া যেনএক প্রকার দুঃস্বপ্নে পরিণত হয়েছে লিওনেল মেসির জন্য। শেষ ষোলোর ম্যাচে মায়ামিকে নিয়ে ছেলেখেলা করে চ্যাম্পিয়নস লিগ জয়ীরা। আর ৪-০ গোলের লজ্জাজনক হারে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি। ম্যাচে মেসি নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও দলের বাকি খেলোয়াড়দের দুর্বল পারফরম্যান্সের কারণে ম্যাচের চেহারা পাল্টে যায় একেবারে শুরু থেকেই।
ফ্রেঞ্চ গণমাধ্যম ‘ফুট মেরকাটো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জ্লাতান বলেন, ‘মেসির হার? না না, এটা তার ব্যর্থতা নয়! মেসি হারেনি, ইন্টার মায়ামি হেরেছে! তুমি কি দলটা দেখেছ? মেসি যেন পাথরের মূর্তিদের সঙ্গে খেলছে! যদি সে পিএসজি, ম্যানচেস্টার, বা অন্য কোনো বড় দলে থাকত, তাহলে সে আজও আগুন ঝরাতো।
সমালোচকদের উদ্দেশেও জ্লাতানের কড়া জবাব, ‘তোমরা মেসিকে দোষ দিতে চাও? যখন সে রোনালদো, এমবাপে, হালান্ড, বা আমার সঙ্গে খেলেছে, তখন বলো! আজকের এই দল নিয়ে নয়!
সাক্ষাৎকারের শেষদিকে জ্লাতান স্পষ্ট করে বলেন, ‘একটা আসল দল দাও, দেখবে আবারও স্টেডিয়ামে আগুন ঝরাবে। কারণ মেসি এখনো সেই মেসিই। আজকের হার তার নয়, এটা ইন্টার মায়ামির হার, এবং ফুটবলের পরাজয়।
